হোম রাজনীতি ৫২ দিন পর বাসায় ফিরলেন রুহুল কবির রিজভী
৫২ দিন পর বাসায় ফিরলেন রুহুল কবির রিজভী

৫২ দিন পর বাসায় ফিরলেন রুহুল কবির রিজভী

0
0

রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসা শেষে রবিবার দীর্ঘ ৫২ দিন পর (৯ মে) হাসপাতাল থেকে বাসায় ফিরলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

চিকিৎসকদের পরমর্শে আরো এক-দুই মাস তাকে থাকতে হবে নিবিড় পর্যবেক্ষণে। এ সময়ে বাইরের লোকজন তার সাথে দেখা করতে পারবেন না বা মিশতে পারবেন না।এখনো পুরোপুরি সুস্থ না হওয়ায় হাসপাতাল থেকে রিলিজ পেলেও স্বাস্থ্যবিধি মেনে চলতে চিকিৎসকদের কঠোর নির্দেশনা রয়েছে। বাসায় আইসোলশনে থেকে নিতে হবে চিকিৎসা।

বর্তমানে তার বাড়তি অক্সিজেন না লাগলেও বাসায় সার্বক্ষণিক অক্সিজেন ব্যবস্থা রাখতে হবে যাতে সামান্য শ্বাসকষ্ট হলে সাথে সাথে অক্সিজেন সাপোর্ট দেওয়া যায়। রিজভীর পুরোপুরি সুস্থ হতে আরো সময় লাগবে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম।

করোনা আক্রান্ত রুহুল কবির রিজভীরুহুল কবির রিজভীর পরিবারের পক্ষ তার সহকারী আরিফুর রহমান তুষার দলীয় নেতাকর্মীসহ সকলের কাছে অনুরোধ করেছেন বাসায় গিয়ে তাকে যেন বিরক্ত না করেন। তিনি তার সুস্থতায় সকলের দোয়া কামনা করেন।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *