হোম শিক্ষাঙ্গন ১২ বছরের শিক্ষার্থীদের টিকাদান নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রী?
১২ বছরের শিক্ষার্থীদের টিকাদান নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রী?

১২ বছরের শিক্ষার্থীদের টিকাদান নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রী?

0
0

১২ বছর ও তদূর্ধ্ব বয়সি ছাত্র-ছাত্রীদের করোনাভাইরাসের টিকার আওতায় আনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  বুধবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে জাতীয় পার্টির সংসদ সদস্য ডা. রুস্তম আলী ফরাজীর প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী তার সরকারের এই পরিকল্পনার কথা জানান।

রুস্তম আলী ফরাজীর প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী তার সরকারের টিকা কর্মসূচির লক্ষ্যমাত্রার কথা তুলে ধরেন।  বলেন, ক্রমান্বয়ে দেশের ৮০ শতাংশ জনগোষ্ঠীকে টিকার আওতায় আনার পরিকল্পনা করা হয়েছে।  চলতি ডিসেম্বরের মধ্যে লক্ষ্যমাত্রার ৫০ শতাংশ জনগোষ্ঠীকে টিকার আওতায় আনতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুসরণের ব্যবস্থা নেওয়া হয়েছে।  ১২ বছর ও তদূর্ধ্ব বয়সি সব শিক্ষার্থীদের টিকার আওতায় নিয়ে আসা হবে।  মন্ত্রণালয়ের দেওয়া প্রতিবন্ধীদের সুবর্ণ কার্ডের মাধ্যমে রেজিস্ট্রেশন করে টিকা দেওয়ার ব্যবস্থা করা হবে।  অগ্রাধিকার ভিত্তিকে শ্রমিকদের টিকা দেওয়া হবে।পরিকল্পনা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে টিকা দেওয়া সম্ভব হবে বলে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন।

 

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *