হোম অনুসন্ধান অপরাধবার্তা ১১ মামলার আসামি গ্রেফতারের পর বন্দুকযুদ্ধে নিহত !
১১ মামলার আসামি গ্রেফতারের পর বন্দুকযুদ্ধে নিহত !

১১ মামলার আসামি গ্রেফতারের পর বন্দুকযুদ্ধে নিহত !

4
0

জামালপুরের ইসলামপুরে যমুনার চরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মোহাম্মদ আলী নামে এক ডাকাত নিহত হয়েছেন। মঙ্গলবার ভোররাতে ইসলামপুর উপজেলার কুটিলার চরে এ ঘটনা ঘটে।

ইসলামপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, সোমবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় ১১ মামলার আসামি সাবেক ইউপি সদস্য মোহাম্মদ আলী ওরফে আলী ডাকাতকে গ্রেফতার করে পুলিশ। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার ভোররাত ৩ টার দিকে তাকে নিয়ে চিনাডুলি ইউনিয়নের যমুনার দুর্গম চর কুটিলার চরে অস্ত্র উদ্ধারে যায় পুলিশ। এ সময় বালুর চরে পুঁতে রাখা অবস্থায় একটি রিভলবার ও ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

ওসি আরও জানান, আলী ডাকাতকে নিয়ে ফিরে আসার সময় তার সহযোগীরা পুলিশের ওপর হামলা ও গুলি চালায়। এ সময় পুলিশ পাল্টা গুলি চালালে গুরুতর আহত হন আলী ডাকাত। পরে তাকে উদ্ধার করে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

(4)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *