হোম অন্যান্য সোনা ও হিরা দিয়ে বানানো টয়লেট!
সোনা ও হিরা দিয়ে বানানো টয়লেট!

সোনা ও হিরা দিয়ে বানানো টয়লেট!

20
0

সোনা ও হিরা দিয়ে সাজানো এক বহুমূল্যবান টয়লেটের ছবি ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়। সাংহাইতে আয়োজিত চীনের আন্তর্জাতিক ইমপোর্ট এক্সপোতে এটি দেখা গেছে। নির্মাতা হংকংয়ের অলঙ্কার ব্র্যান্ড ‘করোনেট।’ এটির আসন বুলেট প্রুফ! এবং সম্ভবত কোনো টয়লেট আসনে সবথেকে বেশি হিরার রেকর্ডও এরই দখলে। টয়লেটটি নির্মাণে খরচ হয়েছে ১৩ লাখ ডলার। বাংলাদেশি টাকায় এর মূল্য প্রায় ১১ কোটি টাকা।

সব মিলিয়ে ৩৩৪.৬৮ ক্যারেট হিরা দিয়ে তৈরি এই মহার্ঘ টয়লেট।

‘করোনেট’-এর মালিক অ্যারন শুম অবশ্য জানাতে চাননি কেউ এই টয়লেটটি কিনছে কিনা। তিনি জানিয়েছেন, তার এই টয়লেট বিক্রি করার কোনো ইচ্ছে নেই।

ডেইলি মেইলকে তিনি জানিয়েছেন, আমরা একটা হিরার শিল্প জাদুঘর বানাতে চাই, যাতে বহু মানুষ সেটি উপভোগ করতে পারেন।

সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলা এই সোনা ও হিরা বসানো টয়লেটের প্রশংসায় অনেকেই পঞ্চমুখ। আবার কারও মতে এটি হাস্যকর।

(20)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *