হোম অনুসন্ধান অপরাধবার্তা সাহেদকে কারাগারে পাঠানোর আদেশ আদালতের
সাহেদকে কারাগারে পাঠানোর আদেশ আদালতের

সাহেদকে কারাগারে পাঠানোর আদেশ আদালতের

0
0

অর্থ আত্মসাতের মামলায় রিজেন্ট গ্রুপ ও রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদ করিম মো. সাহেদকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

রোববার (২৩ আগস্ট) সাত দিনের রিমান্ড শেষে সাহেদকে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েশের আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে বৃহস্পতিবার (২০ আগস্ট) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েশ আসামি সাহেদকে সাত দিনের রিমান্ড শেষ করে আদালতে হাজির করতে নির্দেশ দেন। এ সাত দিনের রিমান্ডের চারদিন শেষে তাকে আদালতে হাজির করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

উল্লেখ্য, গত ১৫ জুলাই সাতক্ষীরার সীমান্তবর্তী এলাকা থেকে সাহেদকে গ্রেফতার করে র‌্যাব। পরে তাকে হেলিকপ্টারে ঢাকায় আনা হয়।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *