হোম অন্যান্য সাভারে আগুনে পুড়ল শ্রমিক পল্লী
সাভারে আগুনে পুড়ল শ্রমিক পল্লী

সাভারে আগুনে পুড়ল শ্রমিক পল্লী

12
0

সাভারের আশুলিয়ায় বৈদ্যুতিক সর্ট সার্কিটের আগুনে পুড়ে গেছে একটি শ্রমিক পল্লীর সাতটি কক্ষ। ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের প্রায় আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

শনিবার দুপুরে পল্লীবিদ্যুৎ ডেন্ডাবর মধ্যপাড়া এলাকার আলিম মাষ্টারের মালিকানাধীন ওই শ্রমিক পল্লীতে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

শ্রমিক পল্লীর বাসিন্দারা জানায়, দুপুরে টিনশেডের ওই শ্রমিক পল্লীর একটি কক্ষে হঠাৎ অগ্নিকান্ডের সূত্রপাত হয়। এসময় আগুন দ্রুত অন্যান্য কক্ষে ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসে খবর দেয় তারা। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। তবে ততক্ষণে শ্রমিক পল্লীর ছোট-বড় প্রায় সাতটি কক্ষ ও ভিতরে থাকা সমস্ত মালামাল পুড়ে যায়।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম জানান, বৈদ্যুতিক সট সার্কিট থেকে শ্রমিক পল্লীর একটি কক্ষে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে তাৎক্ষণিক ভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

(12)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *