হোম রাজনীতি সাভার আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন
সাভার আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

সাভার আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

11
0

সাভার উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি হাসিনা দৌলা, সাধারন সম্পাদক মনজুরুল আলম রাজীব।

ঢাকা জেলার সাভার উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে কাউন্সিলরদের ভোটে ঢাকা জেলা পরিষদ প্রশাসক হাসিনা দৌলা তৃতীয় বারের মত উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মঞ্জুরুল আলম রাজীব।

শুক্রবার সন্ধ্যায় সাভার সরকারি কলেজ মাঠে আয়োজিত উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে এই ঘোষণা দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এসময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এবং ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. এনামুর রহমান ছাড়াও আরও অনেকে উপস্থিত ছিলেন।  সম্মেলনে বক্তারা বলেন, আগের যে কোনও সময়ের তুলনায় বর্তমানে সাভার উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ। এ ঐক্যের ফল ভোগ করছে গোটা এলাকার সাধারণ মানুষ। নব নির্বাচিত সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব বলেন, সাভারের উন্নয়নের আমরা ঐক্যবদ্ধ। একইসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আমরা সকলে একসঙ্গে কাজ করে যাবো।

(11)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *