সরকার নির্বাচন কমিশনে শেষ পেরেক ঠুকেছে: ফখরুল
0
0
সরকার নির্বাচন কমিশনে শেষ পেরেক ঠুকেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ সকালে গুলশানে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
বলেন, প্রস্তাবিত আরপিওর মাধ্যমে আগামীতে নির্বাচন কমিশনবিহীন প্রহসনের নির্বাচন করতে চায় সরকার। রাজনৈতিক দলের নিবন্ধন আইনসহ অনেকগুলো মৌলিক সংশোধনী আনতে কমিশনের উদ্যোগ অপ্রয়োজনীয় এবং উদ্দেশ্যপ্রণোদিত।
তিনি আরও বলেন, নির্বাচন কমিশনের ক্ষমতা কমিয়ে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংসের ষড়যন্ত্র করেছে বর্তমান ইসি। এর মাধ্যমে সরকার একতরফা ক্ষমতায় থাকার পথ পরিষ্কার করতে চায়।
(0)