হোম রাজনীতি সরকার উৎখাতের ষড়যন্ত্র চলছে: ওবায়দুল কাদের
সরকার উৎখাতের ষড়যন্ত্র চলছে: ওবায়দুল কাদের

সরকার উৎখাতের ষড়যন্ত্র চলছে: ওবায়দুল কাদের

14
0

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, এখনো চক্রান্ত চলছে। সরকারকে উত্খাতের পাঁয়তারা চলছে। তাই যে কোনো মূল্যে আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ থাকতে হবে। গতকাল রবিবার দুপুরে বরিশাল নগরীর বঙ্গবন্ধু উদ্যানে মহানগর আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

গতকাল ওবায়দুল কাদের আরো বলেন, বিএনপির নেতৃত্ব এখন অস্তিত্বের সংকটে। বিএনপির নেতৃত্ব এখন টেমস নদীর তীর থেকে আসছে, আর মির্জা ফখরুল সেই কথায় পুতুলের মতো নাচছে। খালেদা জিয়া দুই বছর জেলে। দুই বছরে তারা দুই মিনিটেরও আন্দোলন করতে পারেনি। শুধু বিদেশিদের কাছে নালিশ করেছে। নয়াপল্টনে তাদের এক আবাসিক প্রতিনিধি রয়েছেন, যিনি সেখানে বসে প্রেস ব্রিফিং করেন। ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগকে বাঁচাতে হলে ত্যাগী নেতাদের বাঁচাতে হবে। আর এ জন্য শেখ হাসিনার সরকারকে বারবার ক্ষমতায় দরকার। সুবিধাবাদীরা উইপোকার মতো দলকে খেয়ে ফেলতে পারে, তাই প্রধানমন্ত্রীর শুদ্ধি অভিযান সফল করার আহ্বান জানান তিনি। তিনি বলেন, আওয়ামী লীগে চাঁদাবাজ, টেন্ডারবাজদের দরকার নেই। শীতের অতিথি পাখিদের বিষয়ে সজাগ থাকতে হবে এবং ত্যাগীদের মূল্যায়ন করতে হবে।

(14)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *