সম্পাদককে অনুপ্রবেশকারী বললেন আওয়ামী লীগের সভাপতি
উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী দলে একজন অনুপ্রবেশকারী। জাতীয় পার্টির নেতার পুত্র ও সাবেক ছাত্র সমাজ নেতা প্রভাব খাটিয়ে জাহাঙ্গীর চৌধুরী আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পদ দখল করেছেন। অনুপ্রবেশকারী জাহাঙ্গীর এখন উখিয়া উপজেলা আওয়ামীলীগকে ধ্বংস করছেন বলে দাবি করেছেন উখিয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি হামিদুল হক চৌধুরী।
এক স্বাক্ষাতকারে উখিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি হামিদুল হক চৌধুরী দাবি করেন, উখিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী একজন অনুপ্রবেশকারী আওয়ামীলীগ। হামিদ চৌধুরী দাবি করেন একসময় জাহাঙ্গীর কবির চৌধুরী এরশাদের ছাত্রসমাজের রাজনীতির সাথে জড়িত ছিলো। জাহাঙ্গীর কবির চৌধুরী বা তার পরিবারের কেউ আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন না। বর্তমান সাধারন সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরীর বাবা নুরুল ইসলাম চৌধুরী ঠান্ডা মিয়া ছিলেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি। জাতীয় পার্টির মনোনয়নে তিনি উপজেলা চেয়ারম্যান হয়েছিলেন। ২০০১ সালের নির্বাচনে তার পরিবার বিএনপির প্রার্থী শাহাজাহান চৌধুরীর ধানের শীর্ষের পক্ষে নির্বাচন করেছিলেন। ঐ সময় তারা বিভিন্ন জনসভায় ধানের শীষের পক্ষে প্রকাশ্যে বক্তব্য রেখেছিলেন।
উখিয়া উপজেলা চেয়ারম্যান হামিদুল হক চৌধুরী জানান, অনুপ্রবেশকারী জাহাঙ্গীর কবির চৌধুরী এখন আসল রুপ ধারন করেছে। তার কারনে দলের ত্যাগী নেতারা বঞ্চিত হচ্ছে। দলের পদ ও নেতাকর্মীদের ব্যবহার করে জাহাঙ্গীর চৌধুরী রোহিঙ্গা ক্যাম্পের এনজিওর মাধ্যমে কোটি কোটি টাকা উপার্জন করেছেন। কিন্তু যেই নেতাকর্মীদের তিনি ব্যবহার করেছেন তাদের ছিটেফুটোও দেয়নি বলে জানান হামিদুল হক চৌধুরী।
সাধারন সম্পাদকের এসকল বিষয়ে দলের সভানেত্রী বরাবরে দুটি আবেদন করেছেন বলে ঐ স্বাক্ষাৎকারে জানান হামিদুল হক চৌধুরী।
(34)