হোম ক্রীড়া সব জেনেই বিয়ে করেছেন নাসির !
সব জেনেই বিয়ে করেছেন নাসির !

সব জেনেই বিয়ে করেছেন নাসির !

0
0

জাতীয় দলের ক্রিকেটার নাসির হোসেনকে নিয়ে আলোচনা-সমালোচনা যেন থামছেই না। বিশ্ব ভালোবাসা দিবসে কেবিন ক্রু তামিমা তাম্মিকে বিয়ে করেছেন এই ক্রিকেটার।

গত ১৭ ফেব্রুয়ারি হলুদ ও ১৯ ফেব্রুয়ারি হয়েছে বিবাহোত্তর সংবর্ধনাও। এরইমধ্যে অভিযোগ  ৮ বছরের কন্যাকে রেখে আগের স্বামীকে তালাক না দিয়েই নাসিরের সঙ্গে বিয়ে করেছেন স্ত্রী তামিমা তাম্মি।

শনিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে রাইসা ইসলাম বাবুনি নামক এক ফেসবুক ব্যবহারকারীর একটি পোস্ট ভাইরাল হয়। যেখানে তামিমার স্বামী রাকিবের পক্ষে দাবি করা হয়েছে, এখনও তাদের মধ্যে বৈবাহিক সম্পর্ক রয়েছে। তাদের ঘরে রয়েছে ৮ বছর বয়সী একটি মেয়ে সন্তানও। তালাক না দিয়ে নতুন বিয়ে করায় তামিমার বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন রাকিব।

ফেসবুকে ভাইরাল হওয়া ওই পোস্টে রাকিবের সঙ্গে নাসিরের একটি অডিও কলও রয়েছে। যেখানে ক্রিকেটার নাসির হোসেনের একটি ফোন রেকর্ড মিলেছে যেখানে রাকিবকে ফোন করে জিডি করার ব্যাপারটি ধামাচাপা দিতে বলেন নাসির। রাকিবের প্রশ্ন ছিল আপনি কি তামিমা সম্পর্ক সব কিছু জানেন ? উত্তরে নাসির হোসেন বলেন তার সব কিছু জেনেশুনেই আমি তাকে বিয়ে করেছি। তার বাচ্চা আছে, তার আগেও বয়ফ্রেন্ড ছিল সবকিছুই আমি জানি।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *