শ্রীলঙ্কা সফরে ডাক পেলেন শফিউল
4
0
শ্রীলঙ্কা সফরে টাইগারদের স্কোয়াডে সুযোগ পেয়েছেন শফিউল ইসলাম। তার সংযুক্তিতে দলে সদস্য বেড়ে হলো ১৫ জন।
সবশেষ নিউজিল্যান্ড সিরিজে জাতীয় দলে থাকলেও কোনো ম্যাচেই সেরা একাদশে সুযোগ পাননি শফিউল। আলোচনার বাইরে ছিলেন বিশ্বকাপ স্কোয়াডেও। সবশেষ ২০১৬ সালে জাতীয় দলের জার্সি গায়ে ওয়ানডে খেলেছেন তিনি। এদিকে, তিন ম্যাচ ওয়ানডের আগে একমাত্র প্রস্তুতি ম্যাচ ইতোমধ্যেই অনুষ্ঠিত হয়ে গেছে। সফরের মাঝপথেই দলের সঙ্গে আজ যোগ দেবেন এই পেসার।
সম্প্রতি ভারতে আফগানিস্তান ‘এ’ দলের বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে ম্যাচ খেলেছেন তিনি। ৫৯ রান খরচায় তুলে নিয়েছেন ২টি উইকেট।
(4)