হোম অনুসন্ধান অপরাধবার্তা লালমনিরহাটে দুই বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে বিএসএফ
লালমনিরহাটে দুই বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে বিএসএফ

লালমনিরহাটে দুই বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে বিএসএফ

9
0

লালমনিরহাটের হাতিবান্ধা সীমান্তে দুই বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বুধবার ভোরে উপজেলার গুতামারি ইউনিয়নের বনচৌকি সীমান্তে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন-আমঝোল গ্রামের শাহাজান আলীর ছেলে সুরুজ (৩৮) এবং একই গ্রামের উসমান আলীর ছেলে সুরুজ (১৭)।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভারত থেকে গরু নিয়ে ফেরার পথে বিএসএফের গুলিতে তারা নিহত হয়েছেন। গুতামারি ইউনিয়নের চেয়ারম্যান আবুল কাশেম সাবু মিয়া বলেন, বিএসএফের গুলিতে দুজন বাংলাদেশি নিহত হয়েছেন বলে শুনেছি।

লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তৌহিদুল আলম বলেন, একজন নিহতের কথা শুনেছি। আমি ঘটনাস্থলে যাচ্ছি। সেখানে গিয়ে বিস্তারিত জানাতে পারব।

সূত্রঃ যুগান্তর

(9)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *