হোম অনুসন্ধান র‌্যাবের অভিযানে কাউন্সিলর রাজীব গ্রেপ্তার
র‌্যাবের অভিযানে কাউন্সিলর রাজীব গ্রেপ্তার

র‌্যাবের অভিযানে কাউন্সিলর রাজীব গ্রেপ্তার

9
0

সন্ত্রাসী কর্মকাণ্ড, দখলদারিত্ব ও চাঁদাবাজির অভিযোগে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে ঢাকা উত্তরের ৩৩ নং ওয়ার্ড কাউন্সিলর তারেকুজ্জামান রাজীবকে আটক করেছে র‍্যাব। ক্যাসিনো বিরোধী অভিযানের অংশ হিসেবে শনিবার সন্ধ্যার পর থেকে বসুন্ধরার ৮ নম্বর সড়কের ৪০৪ নম্বর বাড়িটি ঘিরে রাখে র‍্যাব। পরে সেখান থেকে কাউন্সিলর রাজীবকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব জানায়, চলমান অভিযানের অংশ হিসেবে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে আত্মগোপনে থাকা ৩৩ নং ওয়ার্ড কাউন্সিলর তারেকুজ্জামান রাজীবকে আটক করেছে র‍্যাব। অভিযান অব্যাহত রয়েছে এবং জিজ্ঞাসাবাদ চলছে।

রাতেই সেখান থেকে তাকে নিয়ে তার মোহাম্মদপুরের বাসায় যায় র‍্যাব। রাজীবের মোহাম্মদপুরের বাসা ও কার্যালয়সহ বিভিন্ন স্থানে তল্লাশি চালায় র‍্যাব। মোহাম্মদপুরে অভিযানে ৫ কোটি টাকার একটি চেকও উদ্ধার করা হয়। পাশাপাশি তার বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে পৃথক দুইটি মামলাও করা হয়েছে বলে জানা গেছে।

এ সময় আলামত ধ্বংস ও আইনশৃঙ্খলা বাহিনীর কাজে অসহযোগিতার দায়ে রাজীবের পিও সাদেককে ৩ মাসের কারাদণ্ড দিয়েছে র‍্যাবের ভ্রাম্যমান আদালত। রবিবার (২০ অক্টোবর) ভোর রাতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট এই আদেশ দেন।

(9)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *