হোম সংবাদ ২৪ ঘন্টা রেড জোন এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হবে: ফরহাদ হোসেন
রেড জোন এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হবে: ফরহাদ হোসেন

রেড জোন এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হবে: ফরহাদ হোসেন

0
0

রেড জোন চূড়ান্ত হওয়ার সঙ্গে সঙ্গেই আনুষ্ঠানিকভাবে ছুটির প্রজ্ঞাপন ও অন্যান্য পালনীয় বিষয় সম্পর্কে নতুন নির্দেশনা থাকবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন । চেঞ্জ টিভি’র সঙ্গে আলাপকালে তিনি বলেন, রেড জোন এলাকায় অবস্থানরত সরকারি কর্মকর্তা কর্মচারীদের সাধারণ ছুটি থাকবে ।

সাধারণ ছুটি তুলে নেওয়ার পর সরকার করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নানামুখী উদ্যোগ নিচ্ছে। এরই অংশ হিসেবে রাজধানী ঢাকাসহ দেশের বড় শহরগুলো এবং জেলা ও উপজেলা পর্যায়ে রেড, ইয়েলো ও গ্রিন এই তিনটি জোনে ভাগ করার উদ্যোগ নেওয়া হয় চলতি মাসের শুরুতেই। এরপর থেকেই গত ১৪ দিনে এ নিয়ে বহু মিটিং হয়েছে। এসব মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী এখন স্বাস্থ্য অধিদফতর রেড, ইয়েলো ও গ্রিন জোন চিহ্নিত করার কাজ করছে।

যেসব এলাকায় ব্যাপকভাবে সংক্রমণ ছড়িয়ে পড়েছে সেসব এলাকাকে চিহ্নিত করে রেড জোন হিসেবে ঘোষণা দিয়ে এলাকাগুলোকে লকডাউন করা হবে। স্বাস্থ্য, আইসিটি, স্বরাষ্ট্র, স্থানীয় সরকার মন্ত্রণালয়, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন, নারায়ণগঞ্জ, গাজীপুর ও চট্টগ্রাম সিটি করপোরেশন রেড জোন এলাকা লকডাউনের বিষয়ে প্রাথমিক প্রস্তুতি নিয়ে রেখেছে।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *