হোম অন্যান্য রেকর্ড পরিমাণ টাকা মিললো মসজিদের দানবাক্সে
রেকর্ড পরিমাণ টাকা মিললো মসজিদের দানবাক্সে

রেকর্ড পরিমাণ টাকা মিললো মসজিদের দানবাক্সে

33
0

কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানবাক্স থেকে রেকর্ড পরিমাণ দানকৃত টাকা পাওয়া গিয়েছে।

প্রায় সাড়ে তিন মাসে ১ কোটি ৫০ লাখ ৮৪, ৫৯৮ টাকা পাওয়া গেছে দানবাক্স থেকে। জানা যায়, এটিই পাগলা মসজিদ থেকে এ যাবতকালে এক সাথে পাওয়া সর্বাধিক পরিমাণ টাকা।

শনিবার সকাল ৯ টার দিকে জেলা প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের উপস্থিতিতে  ঐতিহাসিক পাগলা মসজিদের ৮টি লোহার দানবাক্স খোলা হয়। দান সিন্দুক খোলার পর টাকা প্রথমে বস্তায় ভরা হয়। পরে এগুলো মসজিদ কমপ্লেক্সের দ্বিতীয় তলার মেঝেতে ঢেলে শুরু হয় টাকা গণনার কাজ। টাকা গণনায় মসজিদ মাদরাসার ৬০ জন ছাত্র-শিক্ষক ছাড়াও রূপালী ব্যাংকের কর্মকর্তাগণও অংশ নেন।

টাকা গণনা কাজ তদারকি করেন কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা মাজিস্ট্রেট (এডিএম) মোহাম্মদ গোলাম মোস্তফা ছাড়াও অনেকে।

টাকা গণনার পর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ গোলাম মোস্তফা জানান, ‘মসজিদের সিন্দুক থেকে এবার ১ কোটি ৫০ লাখ ৮৪ হাজার ৫৯৮ টাকা পাওয়া গেছে। টাকাগুলো বান্ডেল করে পুলিশ প্রহরায় স্থানীয় রুপালী ব্যাংকে মসজিদের হিসেবে জমা করা হয়েছে।’

এলাকাবাসী ও মসজিদ সংশ্লিষ্ট সাধারণরা দানবাক্সে দানের পরিমাণ দেখে বিস্ময় প্রকাশ করেছে। পরে এ খবর আশেপাশের এলাকা ছড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও
ভাইরাল হয়।

(33)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *