হোম গণমাধ্যম অনলাইন রেকর্ড গড়লেন মিজানুর রহমান আজহারী !
রেকর্ড গড়লেন মিজানুর রহমান আজহারী !

রেকর্ড গড়লেন মিজানুর রহমান আজহারী !

0
0
4

১৯ ডিসেম্বর-২০২০ নিজের ভেরিফাইড ফেসবুক পেজে ইউটিউবে নিজের নামে চ্যানেল খুলেছেন বলে দেশের জনপ্রিয় ইসলামিক বক্তা মিজানুর রহমান আজহারী জানিয়েছিলেন।

ইউটিউব চ্যানেলের লিংক পোস্ট করার পর থেকেই প্রচুর সাবস্ক্রিপশন হয়েছিল। রাতারাতি লাখে পৌঁছে যায়।

পরে এ নিয়ে বিভিন্ন ধরনের পোস্ট ও অভিনন্দন বার্তা জানান সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা। অনেক ধারণা করেছিলন যে, হয়ত অল্প সময়ের মধ্যে আজহারীর চ্যানেলের সাবস্ক্রাইবার ১ মিলিয়ন ছাড়িয়ে যাবে। বাস্তবে তাই ঘটলো।

আর সেটা ইউটিউবের ইতিহাসে এশিয়া মহাদেশে কম সময়ে রেকর্ড পরিমাণ সাবস্ক্রাইবার। দেখা যায়, তার ইউটিউব চ্যানেলটিতে ১ মিলিয়ন সাবস্ক্রাইব অতিক্রম করেছে যা এর আগে কোনো চ্যানেলে এরকমটা দেখা যায়নি। তবে এর আগে বলিউড সুপারস্টার সালমান খানের ইউটিউব চ্যানেলের যাত্রা শুরু হলে একইভাবে সাবস্ত্রাইব সংখ্যা রাতারাতি রেকর্ড সংখ্যক হয়ে যায়। কিন্তু এবার সেই রেকর্ডকে পেছনে ফেলেছেন মাওলানা মিজানুর রহমান আজহারী।

এখন পর্যন্ত এই চ্যানেলের ভিডিও সংখ্যা ৩টি।

লিংক…https://www.youtube.com/channel/UCxStLx7yb96MGBfIMo20x7Q/featured

(0)

4

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *