হোম অন্যান্য রাতে শিক্ষার্থীদের আড্ডা বন্ধে পুলিশের অভিযান
রাতে শিক্ষার্থীদের আড্ডা বন্ধে পুলিশের অভিযান

রাতে শিক্ষার্থীদের আড্ডা বন্ধে পুলিশের অভিযান

9
0

সন্ধ্যার পর লেখাপড়া ছেড়ে পথেঘাটে ঘোরাফেরা কিংবা চায়ের দোকান, পার্কে আড্ডারত শিক্ষার্থীদের ঘরমুখী করতে বিশেষ অভিযান শুরু করেছে ঝালকাঠি জেলা পুলিশ।

সোমবার (৫ আগস্ট) রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত শহরের পার্ক, গাবখান ব্রীজসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২৬ জন শিক্ষার্থীকে আটকও করা হয়। পরে তাদের মুচলেকা নিয়ে এবং বুঝিয়ে শুনিয়ে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেয়া হয়।

এ ব্যাপারে ঝালকাঠি পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন বলেন, সন্ধ্যার পর চায়ের দোকান এবং পার্কসহ শহরের বিভিন্ন স্থানে আড্ডা দিয়ে সময় নষ্ট করছে এমন শিক্ষার্থীদেরকে বুঝিয়ে বাড়ি পাঠানোর জন্য আমরা একটি বিশেষ অভিযানে নেমেছি। এতে কিশোর-তরুণরা সুপথে থাকবে। পাশাপাশি গ্যাং কালচার রোধ হবে। একই সঙ্গে ছেলে-মেয়েরা লেখাপড়ায় মনোনিবেশ করতে পারবে।

এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন।

এ বিশেষ অভিযানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. জাহাঙ্গীর আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) কাজী ছোয়াইব, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এমএম মাহমুদ হাসান, সদর থানার ওসি শোনিত কুমার গায়েন, ডিবির ওসি ইকবাল বাহারও অংশ নেন।

(9)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *