হোম ক্রীড়া রাতে মাঠে নামছে ব্রাজিল ও আর্জেন্টিনা
রাতে মাঠে নামছে ব্রাজিল ও আর্জেন্টিনা

রাতে মাঠে নামছে ব্রাজিল ও আর্জেন্টিনা

17
0

বাংলাদেশ সময় রাত ৮ টায় আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে আজ ইকুয়েডরের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা। অন্যদিকে নাইজেরিয়ার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল।

লিওনেল মেসিকে ছাড়াই গত ৯ অক্টোবর জার্মানির বিপক্ষে ২-২ এ ড্র করেছিল আর্জেন্টিনা। একিভাবে আজকের ম্যাচেও মেসিকে ছাড়াই মাঠে নামতে হবে আর্জেন্টিনাকে। গত কোপা আমেরিকায় বিতর্কিত মন্তব্য করায় নিষেধাজ্ঞায় আছেন তিনি। ম্যাচটি সরাসরি দেখাবে সনি ইএসপিএন, সনি লিভ এ্যাপের মাধ্যমেও উপভোগ করা যাবে খেলাটি।

অপরদিকে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে সন্ধ্যা ৬ টায় আফ্রিকার দেশ শক্তিশালী নাইজেরিয়ার বিপক্ষে মাঠে নামবে সেলেকাওরা। বেলজিয়ামের কাছে হেরে ২০১৮ সালের বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পর থেকে টানা ১৭ ম্যাচ অপরাজিত ছিলো ব্রাজিল।

(17)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *