হোম জাতীয় রংপুরেই এরশাদের দাফন
রংপুরেই এরশাদের দাফন

রংপুরেই এরশাদের দাফন

17
0

জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের দাফন রংপুরের পল্লী নিবাসে হবে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান ও এরশাদের ভাই জি এম কাদের। মঙ্গলবার (১৬ জুলাই) সাংবাদিকদের এ কথা জানান তিনি।   

এর আগে, জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের চতুর্থ জানাজা সম্পন্ন হয়েছে। মঙ্গলবার বাদ জোহর বেলা আড়াইটায় রংপুরের কালেক্টরেট ঈদগাহ ময়দানে তার জানাজা অনুষ্ঠিত হয়। এরশাদের জানাজা মাঠ জনস্রোতে পরিণত হয়। কালেক্টরেট ঈদগাহ ময়দানে ঢল নামে নেতাকর্মীসহ সর্বস্তরের জনতার।

জানাজার আগে বক্তব্য দেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব মশিউর রহমান রাঙ্গা, রংপুর সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, এরশাদ পুত্র স্বাদ প্রমুখ।

(17)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *