হোম ক্রীড়া মুখোমুখি বাংলাদেশ-আফগানিস্তান; পরিসংখ্যান কার পক্ষে ?
মুখোমুখি বাংলাদেশ-আফগানিস্তান; পরিসংখ্যান কার পক্ষে ?

মুখোমুখি বাংলাদেশ-আফগানিস্তান; পরিসংখ্যান কার পক্ষে ?

0
0

বাংলাদেশ-আফগানিস্তানের মধ্যে ৮ বারের লড়াইয়ে বেশিরভাগই শেষ হয়েছে সমতায়। চারটি ম্যাচই ড্র হয়েছে, চারটিতে জয়-পরাজয়। বৃহস্পতিবার নবম সাক্ষাতের ফল কী হবে? জয়ে কেউ এগিয়ে যাবে, নাকি আরেকটি ড্র?

কাতার বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ের ষষ্ঠ ম্যাচ খেলতে বৃহস্পতিবার রাতে আফগানিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। কাতারের দোহায় জসিম বিন হামাদ স্টেডিয়ামে নামবে দুই দল। বাংলাদেশ সময় রাত ৮টায় ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস ও গাজী টিভি।

১৯৭৯ সালের এশিয়ার কাপের ডাবল লিগ পদ্ধতির সেই বাছাইয়ে আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচ বাংলাদেশ ২-২ গোলে ড্র করে দ্বিতীয় ম্যাচ জিতেছিল ৪-১ গোলের বড় ব্যবধানে। ৪২ বছরে আফগানিস্তানের বিপক্ষে বেশি ম্যাচ খেলা হয়নি বাংলাদেশের। সর্বসাকুল্যে ৮ বার দেখা হয়েছে দুই দেশের। সেখানে জয়-পরাজয় সমান। তবে সর্বশেষ দুই সাক্ষাতে বাংলাদেশকে হারিয়েছে আফগানরা।

২০০৪ সালে পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে সাফ গেমস ফুটবলে আফগানিস্তানকে ২-১ গোলে হারানোর পর যুদ্ধবিধ্বস্ত দেশটির বিপক্ষে আর জয়ের মুখ দেখেনি লাল-সবুজ পতাকাধারীরা। ২০১৫ ভারতে অনুষ্ঠিত সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে ৪-০ গোলে হারিয়েছিল আফগানিস্তান। সর্বশেষ সাক্ষাৎ বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে তো ভালো খেলেও ১-০ গোলে হেরে যান জামাল ভূঁইয়ারা।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *