হোম রাজনীতি মিয়ানমারের সৈন্য সমাবেশ বাংলাদেশের জন্য হুমকি: মির্জা ফখরুল
মিয়ানমারের সৈন্য সমাবেশ বাংলাদেশের জন্য হুমকি: মির্জা ফখরুল

মিয়ানমারের সৈন্য সমাবেশ বাংলাদেশের জন্য হুমকি: মির্জা ফখরুল

0
0

আমরা বিশ্বাস করি, সরকারের এ দুর্বল নীতি আজ মিয়ানমার সরকারের কাছেও স্পষ্ট। এর পরিপূর্ণ সুযোগ গ্রহণ করেই মূলত মিয়ানমার সেনাবাহিনী সম্পূর্ণ অযাচিত ও উদ্দেশ্যমূলকভাবে বাংলাদেশ-মিয়ানমার আন্তর্জাতিক সীমান্তে সেনাসমাবেশ করার দুঃসাহস দেখাচ্ছে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তবর্তী এলাকায় মিয়ানমারের সেনা সমাবেশ ও বাংলাদেশের নতজানু পররাষ্ট্রনীতির প্রতিবাদ’ শীর্ষক সংবাদ সম্মেলনে বিএনপির অবস্থান তুলে ধরেন দলের মহাসচিব।

তিনি বলেন, বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে এই মুহূর্তে সবচেয়ে অগ্রাধিকার বিষয় হওয়া বাঞ্ছনীয় ছিল রোহিঙ্গা শরণার্থী সমস্যা সমাধান। সরকারের সামগ্রিক কার্যকলাপ বিবেচনায় এ ধরনের অগ্রাধিকার অনুপস্থিত।

তিনি বলেন, রোহিঙ্গা সমস্যা সমাধানে আমরা বৈশ্বিক, আঞ্চলিক ও দ্বিপাক্ষিক সব স্তরেই ব্যর্থ হচ্ছি। বর্তমান গণবিচ্ছিন্ন সরকারের নতজানু পররাষ্ট্রনীতির সুযোগে রোহিঙ্গা সমস্যা সমাধান আজ কঠিন থেকে কঠিনতর হচ্ছে।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *