হোম রাজনীতি মাহমুদুর রহমান মান্না এক্সক্লুসিভ

মাহমুদুর রহমান মান্না এক্সক্লুসিভ

19
0

সম্প্রতি নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার সাথে চেঞ্জ টিভির একান্ত সাক্ষাৎকারে সরকারবিরোধী প্রসঙ্গের পাশাপাশি ঐক্যফ্রন্ট নিয়েও এমন মন্তব্য উঠে আসে তার কণ্ঠে।

ঐক্যফ্রন্ট প্রসঙ্গে এই নেতা বলেন,
নির্বাচনের নামে যে ভোট ডাকাতি হয়েছিল তার প্রতিবাদ করা যায়নি।
ঐক্যফ্রন্ট কার্যত যে সুফলের জন্য গড়ে তোলা হয়েছে তার কোন বাস্তব পদক্ষেপ পরিলক্ষিত হয়নি বলে জানান ৷ তিনি বলেন, ‘ঐক্যফ্রন্ট আছে, ওটা আছে বলেই আছে।’

তিনি খালেদা জিয়ার মুক্তির কথা বলতে গিয়ে ঐক্যফ্রন্টকে সামনে এনে বলেন, ‘আমরা যে ৭ দফা ও ১১ দফার ভিত্তিতে ঐক্য গড়েছি সেখানে বেগম জিয়ার মুক্তির কথা আছে কিন্তু তারেক রহমানের নাম কোথাও আসেনি।’
এজন্য তিনি খালেদা জিয়ার মুক্তিকে গণতন্ত্রের মুক্তি হিসেবে দেখছেন বলে মন্তব্য করেন। তিনি বঙ্গবীর কাদের সিদ্দিকীর দল থেকে বেরিয়ে যাওয়া প্রসঙ্গে বলেন , বৃহত্তর ঐক্যের কথা বলছিনা, নিজের ঘর ঠিক না করে অন্যকে ডাকার কোন যৌক্তিকতা দেখেন না বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বর্তমান সরকারের বৈধতা প্রসঙ্গে বলেন, সরকারকে দ্রুত পদত্যাগ করে নিরপেক্ষ নির্বাচন দিতে হবে। এছাড়া পুলিশের সাস্প্রতিক ভূমিকা, রাষ্ট্র পরিচালনা এসব সরকারের নিয়ন্ত্রণের বাইরে উল্লেখ করে তিস্তা নদী ও ফেনী নদীর পানি, ক্যাসিনো, ধর্ম প্রসঙ্গেও সরকারের কঠোর সমালোচনা করেন এই নেতা।

সবশেষ বর্তমান সরকারকে স্বৈরাচার আখ্যা দিয়ে সকলকে সচেতন থাকার আহ্বান জানান তিনি। তিনি মনে করেন পূর্বের ন্যায় এই স্বৈরাচার সরকারও ক্ষমতা থেকে পড়ে যাবে।

পুরো সাক্ষাৎকার দেখুনঃ

https://youtu.be/stiQFJbjHps

(19)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *