হোম ক্রীড়া মাশরাফিকে নিয়ে মুশফিকের স্ট্যাটাস
মাশরাফিকে নিয়ে মুশফিকের স্ট্যাটাস

মাশরাফিকে নিয়ে মুশফিকের স্ট্যাটাস

18
0

অধিনায়ক হিসেবে আর দেখা যাবে না মাশরাফি বিন মোর্ত্তজাকে। ০৫ মার্চ সিলেট আর্ন্তজাতিক স্টেডিয়ামের সংবাদ সম্মেলনে এমন ঘোষণা দেন মাশরাফি নিজেই। আর এতে গতকাল থেকে তার সতীর্থসহ পুরো দেশ যেন শোকে মুহ্যমান। প্রত্যেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বাংলাদেশে ক্রিকেটে মাশরাফির অবদানের কথা তুলে ধরেন। বাদ যাননি মুশফিকুর রহীমও।

ফেসবুকে এক বার্তা দিয়েছেন মুশফিক। তিনি স্ট্যাটাসে লিখেছেন, মাঠে যোদ্ধা এবং মাঠের বাইরে থাকা একজন ভাই… আমার এবং আমাদের দলের হয়ে প্রতি দলের সাথীদের জন্য একটি বিশাল অনুপ্রেরণা। কিংবদন্তি নেতা, আপনার অধিনায়কত্বের অধীনে খেলতে পেরে আমি ভাগ্যবান। আপনার নেতৃত্ব মিস করবে-এমআর ১৫।

জিম্বাবুয়ের বিপক্ষে শুক্রবার (০৬ মার্চ) অধিনায়ক হিসেবে শেষবার আন্তর্জাতিক ওয়ানডেতে দেখা যাবে মাশরাফিকে।

(18)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *