হোম অন্যান্য মাত্র ৮১ টি পোয়া মাছ ৩৯ লাখ টাকায় বিক্রি
মাত্র ৮১ টি পোয়া মাছ ৩৯ লাখ টাকায় বিক্রি

মাত্র ৮১ টি পোয়া মাছ ৩৯ লাখ টাকায় বিক্রি

32
0

মাত্র ৮১ টি সামুদ্রিক পোয়া মাছ বিক্রি হয়েছে ৩৯ লাখ টাকায়। যার প্রতিটি মাছের ওজন ১৭ থেকে ২৫ কেজি।

বুধবার (৬ নভেম্বর) সকালে কক্সবাজার জেলার দ্বীপ উপজেলা কুতুবদিয়া চ্যানেলে মাছগুলো ধরা পড়ে।
ভাগ্যবান ব্যক্তির নাম জামাল উদ্দিন বহদ্দার।
তিনি জানান, মঙ্গলবার রাতে মাতারবাড়ির পশ্চিম পাশে কুতুবদিয়া চ্যানেলে জাল বসায়। সকালে জাল তুলতে গিয়ে দেখেন, জাল টেনে কূলে আনা যাচ্ছে না। পরে আরো লোকজনের সহায়তায় জাল তোলা হলে দেখে সবগুলো মাছের আকার অনেক বড়। যার প্রতিটি মাছের ওজন ১৭ থেকে ২৫ কেজি হতে পারে।

স্থানীয়রা জানান, অতীতে এত বড় সাইজের পোয়া মাছ কোন জেলের জালে ধরা পড়েনি। খবর পেয়ে স্থানীয়রা মাছগুলো দেখতে যায়। ঘটনাটি সবার মাঝে কৌতুহলের জন্ম দেয়।

(32)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *