হোম অন্যান্য মাটি খুঁড়ে পাওয়া গেলো অনন্ত জলিলের ২০ লাখ টাকা
মাটি খুঁড়ে পাওয়া গেলো অনন্ত জলিলের ২০ লাখ টাকা

মাটি খুঁড়ে পাওয়া গেলো অনন্ত জলিলের ২০ লাখ টাকা

25
0

জনপ্রিয় চিত্রনায়ক অনন্ত জলিলের চুরি যাওয়া টাকাসহ তিনজনকে গ্রেফতার করেছে ঢাকা জেলার গোয়েন্দা পুলিশ। মামলার প্রধান আসামি গাড়িচালক শহীদ বিশ্বাসের বাড়ির উঠান খুঁড়ে মাটির নিচ থেকে টাকা উদ্ধার করা হয়।

সাভার ডিবির পরিদর্শক আবুল বাশার বলেন, ভোলা জেলার দৌলতখান উপজেলার জয়নগর গ্রাম থেকে মঙ্গলবার (১৬ জুলাই) শহীদকে গ্রেফতার করা হয়। শহীদের সঙ্গে তার স্ত্রী আরজু বেগম এবং সহযোগী জুয়েল ও শাহাবুদ্দিনকেও গ্রেফতার করে পুলিশ। চুরি করা টাকার মধ্যে ২০ লাখ টাকা পলিথিনে মুড়িয়ে বাড়ির উঠানে পুঁতে রাখেন শহীদ। তাকে গ্রেপ্তারের পর সেই টাকা মাটি খুঁড়ে উদ্ধার করা হয়। আর তার স্ত্রী আরজুর কাছ থেকে উদ্ধার করা হয় আরো ৭ লাখ টাকা। 

টাকা চুরির ঘটনায় গত ৭ এপ্রিল সাভার মডেল থানায় মামলা হয়। মামলায় উল্লেখ করা হয়, এজেআই গ্রুপের পরিচালকের রাজধানীর আদাবরের বাসা থেকে ৫৭ লাখ টাকা নিয়ে কারখানার হিসাবরক্ষণ কর্মকর্তা জহিরুল ইসলাম ও গাড়ি চালক শহীদ বিশ্বাস প্রাইভেটকারে সাভার আসছিলেন। পথে কৌশলে প্রাইভেটকার ও চাবি রেখেই ওই টাকা নিয়ে পালিয়ে যান শহীদ।

(25)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *