হোম রাজনীতি মা’কে নিয়ে মুখ খুললেন এরিক এরশাদ
মা’কে নিয়ে মুখ খুললেন এরিক এরশাদ

মা’কে নিয়ে মুখ খুললেন এরিক এরশাদ

20
0

নিজের জন্যে মা’কে বাসায় ডেকেছেন এরিক এরশাদ। সকল প্রতিবন্ধী সন্তানের মতো আমিও আমার মাকে সঙ্গে রাখতে চাই।

সম্প্রতি এরিককে ঘিরে বিদিশা বনাম জাতীয় পার্টির মধ্যে রাজনীতিতে যে নাটকীয়তা তৈরি হয়েছে তা নিয়ে আজ সোমবার দুপুরে রাজধানীর বারিধারার প্রেসিডেন্ট পার্কে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন এরিক।

এরিক বলেন, মা এখানে আসার পর আমি আগের চেয়ে ভালো আছি। মা আসাতে আমার দেখাশোনা ভালো হচ্ছে। সকল প্রতিবন্ধী সন্তানের মতো আমিও আমার মাকে সঙ্গে রাখতে চাই। মায়ের সঙ্গে এক সাথে থাকতে চাই। মা আমার সঙ্গে থাকবে। কারণ তিনি তো আমার একমাত্র লিগ্যাল অভিভাবক, চাচাতো না। এ সময় তিনি চাচার নামে জিডি করেছেন বলেও সাংবাদিকদের জানান।

আরেক প্রশ্নের জবাবে এরিক এরশাদ বলেন, এখন সবাই চাচ্ছে আমি মাকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। আমি সবাইকে আমার চাচা (জিএম কাদের) এবং খালেদ সাহেবকে (এরশাদ ট্রাস্টের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত মো. খালেদ আখতার) বলতে চাই, সম্পত্তি চাইলে দিয়ে দিব কিন্তু মাকে ছাড়তে পারবো না।

(20)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *