হোম জাতীয় মহাসড়কের চাঁদাবাজদের আইনের আওতায় আনা হবে: সড়ক পরিবহনমন্ত্রী
মহাসড়কের চাঁদাবাজদের আইনের আওতায় আনা হবে: সড়ক পরিবহনমন্ত্রী

মহাসড়কের চাঁদাবাজদের আইনের আওতায় আনা হবে: সড়ক পরিবহনমন্ত্রী

0
0

মহাসড়কের চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন সড়ক পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। ঈদযাত্রায় ভোগান্তি কমাতে সিসিটিভি স্থাপনসহ নানা উদ্যোগের কথা জানিয়েছেন তিনি।
সোমবার (৪ মে) বিকেলে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলন শেষে গণমাধ্যমকে এ কথা জানান মন্ত্রী।
সড়ক পরিবহনমন্ত্রী বলেন, ‘সড়কে চাঁদাবাজি নিয়ে এর আগেও অনেকবার কথা বলেছি, আমি আবারও আপনাদের বলতে চাই, চাঁদাবাজির কোনো সুযোগ নেই। চাঁদাবাজি একটি অপরাধ, যারা চাঁদাবাজি করছে, তাদের নিয়ন্ত্রণ করা হবে। আইনের আওতায় আনা হবে।’
ঈদযাত্রা প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘আগামী ঈদে সড়কে চ্যালেঞ্জ বেশি। তবুও জনভোগান্তি কমাতে নানা উদ্যোগ নিয়েছে সরকার। সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণে সড়ক–মহাসড়কে পর্যায়ক্রমে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে।’
তিনি আরও জানান, দুই মাসেই সংসদে যে চাহিদাপত্র জমা পড়েছে তা বাস্তবায়নে ৩ লাখ কোটি টাকা প্রয়োজন বলে জানান সড়ক পরিবহনমন্ত্রী। তিনি বলেন, ‘গত দুই মাসে সংসদে যে চাহিদাপত্র জমা পড়েছে তা বাস্তবায়নে দরকার হবে ৩ লক্ষ কোটি টাকা। অথচ বরাদ্দ পাওয়া যায় ৪০ হাজার কোটি টাকা মতো। তবে সড়ক প্রশস্ত করাসহ উন্নয়নের কাজ অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্ব দিয়ে করবে সরকার।

 

 

 

 

 

ইত্তেফাক

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *