ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ১৬, প্রধানমন্ত্রীর শোক প্রকাশ
6
0
ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রীবাহী দুই ট্রেনের মধ্যে মুখোমুখি সংঘর্ষে ১৬ জন নিহত হয়েছে। এ ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোক প্রকাশ করেছেন।
জানা যায়, রেলওয়ে স্টেশনের ক্রসিংয়ে আন্তঃনগর উদয়ন এক্সপ্রেস ও তূর্ণা নিশিতা ট্রেনের মধ্যে ওই সংঘর্ষের ঘটনা ঘটলে সেখানেই অন্তত ১৬ জন নিহত হন।
আখাউড়া রেলওয়ে থানা ওসি শ্যামল কান্তি দাস জানান,’ সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী আন্তঃনগর উদয়ন এক্সপ্রেস ও চট্টগ্রামগামী আন্তঃনগর তূর্ণা নিশিতা এক্সপ্রেস মন্দভাগ রেলওয়ে স্টেশনে আসা মাত্রই সংঘর্ষের ঘটনা ঘটে। এর মধ্যে দুই ট্রেনেরই কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে যায়।’
প্রত্যক্ষদর্শীরা জানান, উদয়ন এক্সপ্রেসের মাঝ বরাবর দুইটি বগি দুমড়ে মুচড়ে রয়েছে। সেখানে কেউ আটকে পড়ে আছে কিনা, তা বোঝার চেষ্টা করছেন উদ্ধারকর্মীরা।
(6)