হোম রাজনীতি ভোলার ঘটনায় বুধবার বিএনপির সারাদেশে প্রতিবাদ কর্মসূচী
ভোলার ঘটনায় বুধবার বিএনপির সারাদেশে প্রতিবাদ কর্মসূচী

ভোলার ঘটনায় বুধবার বিএনপির সারাদেশে প্রতিবাদ কর্মসূচী

3
0

গতকাল রোববার ভোলার বোরহানউদ্দিনে পুলিশ এবং স্থানীয়দের সঙ্গে সংঘর্ষে নিহতের ঘটনা নিয়ে আজ এক সংবাদ সম্মেলনে আগামী বুধবার (২৩ অক্টোবর) সারাদেশে প্রতিবাদ কর্মসূচি পালন করার ঘোষণা দেন বিএনপি। দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন এ কর্মসূচি ঘোষণা করেন।

বলেন, ভোলার হত্যাকাণ্ডের প্রতিবাদে বিএনপির উদ্যোগে আগামী বুধবার ঢাকা মহানগরীর থানায় থানায় এবং সারাদেশের জেলা ও মহানগরীতে প্রতিবাদ কর্মসূচি পালিত হবে।

তিনি বলেন, আমি ভোলার সাধারণ মানুষের ওপর পুলিশের নির্বিচার গুলিবর্ষণে হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। এছাড়াও তিনি বিভিন্ন কর্মকান্ড নিয়ে সমালোচনা করেন।

(3)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *