হোম প্রবাস বিশেষ ফ্লাইটে সৌদি ও ওমানে গেলেন ৪৭৬ প্রবাসীকর্মী
বিশেষ ফ্লাইটে সৌদি ও ওমানে গেলেন ৪৭৬ প্রবাসীকর্মী

বিশেষ ফ্লাইটে সৌদি ও ওমানে গেলেন ৪৭৬ প্রবাসীকর্মী

1
0

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও এয়ার অ্যারাবিয়ার বিশেষ ফ্লাইটযোগে ৪৭৬ জন প্রবাসীকর্মী সৌদি আরব ও ওমান গেলেন। তাদের মধ্যে বিমানে ২৭১ জন ও এয়ার অ্যারাবিয়ায় ২০৫ জন।

এদিকে আজ রাত ১২টা পর্যন্ত আরও নয়টি ফ্লাইটে দেড় সহস্রাধিক যাত্রীর বিভিন্ন দেশে যাওয়ার সিডিউল রয়েছে। শাহজালাল বিমানবন্দরের নির্ভরযোগ্য সূত্রে এ তথ্য জানা গেছে।

শনিবার (১৭ এপ্রিল) থেকে ফ্লাইট চালুর কথা থাকলেও ল্যান্ডিং অনুমতি নিয়ে জটিলতার কারণে বেশ কয়েকটি ফ্লাইট বাতিল হয়। নির্ধারিত সময়ে উপস্থিত যাত্রীদের আবাসিক হোটেলে রাখা হয়। তাদের অনেকেই আজ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও এয়ার অ্যারাবিয়ার ফ্লাইটে সৌদি ও ওমান যান।

(1)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *