হোম রাজনীতি বিএনপির ৭ নেতা হাসপাতালে
বিএনপির ৭ নেতা হাসপাতালে

বিএনপির ৭ নেতা হাসপাতালে

0
0

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, ভাইস চেয়ারম্যান, স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমানসহ দলটির সাতজন কেন্দ্রীয় নেতা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তার মধ্যে কয়েকজন করোনাবাইরাসে আক্রান্ত। রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তারা।

এদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান, দলের ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) রুহুল আলম চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনারের অবস্থা গুরুতর।

এ ছাড়া হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। স্কয়ার হাসপাতালে ভর্তি হওয়ার পর বুধবার করোনা পজিটিভ এসেছে তার।

বিএনপির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিব-উন-নবী খান সোহেল, গাইবান্ধা জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি খন্দকার আহাদ আহমেদ ও বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম সস্ত্রীক হাসপাতালে ভর্তি রয়েছেন।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *