বিএনপির দুই প্রার্থীকে জেতাতে ঐক্যফ্রন্টের সমর্থন
15
0
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি নির্বাচনে বিএনপি’র দুই মেয়র প্রার্থীকে সমর্থন জানিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট।
সকালে মতিঝিলে ড. কামাল হোসেনের চেম্বারে ঐক্যফ্রন্ট নেতাদের সাথে সাক্ষাৎ করেন বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়াল ও ইশরাক হোসেন। পরিস্থিতি যতই প্রতিকূল হোক মাঠ না ছাড়ার ঘোষণা দেন তারা।
এসময় তাদেরসহ বিএনপির কাউন্সিলর প্রার্থীদের প্রতিও সমর্থন জানান জোট প্রধান। জানান, তাদের জেতাতে সবাই একসাথে কাজ করবে।
(15)