বিএনপির আমলে আইনের শাসন ছিলনা : আইনমন্ত্রী
7
0
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বিএনপি’র আমলে এদেশে কোন আইনের শাসন ছিল না। শুক্রবার দুপুরে নবনির্মিত কসবা উপজেলা পরিষদ ভবন উদ্বোধনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, তাদের আমলে তারা কোর্টকে তাদের পকেটের মধ্যে রাখতো। সেই আমল বদলে গেছে কিন্তু তাদের চিন্তাধারার কোন পরিবর্তন হয়নি।
শেখ হাসিনার ট্রেনবহরে হামলার বিষয়ে তিনি বলেন, দীর্ঘ ২২ বছর পর সম্পূর্ণ সাক্ষী প্রমাণের ভিত্তিতে বিজ্ঞ আদালত এ রায় দিয়েছেন। এটাকে ফরমায়েশি রায় কি করে তারা বলে এটা আমি বুঝিনা।
এর আগে, তিনি ৪ কোটি ১১ লাখ টাকা বায়ে নির্মিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন ও হলরুম উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খান, উপজেলা চেয়ারম্যান এডভোকেট রাশেদুল কাওসার ভূইয়া জীবন ও পৌরমেয়র মো. এমরান উদ্দিন জুয়েল।
(7)