বিএনপি নেতা মেজর হাফিজ আটক
7
0
বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাজধানীর মৎস্য ভবন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
তবে কি কারণে তাকে গ্রেফতার করা হয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।
এর আগে বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনকে হাইকোর্টে সামনে থেকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকাল ১১টার দিকে তাকে আটক করা হয় বলে জানান তার স্ত্রী শিরিন সুলতানা।
(7)