হোম রাজনীতি বিআরটিসি’র অনিয়ম নিয়ে বললেন ওবায়দুল কাদের
বিআরটিসি’র অনিয়ম নিয়ে বললেন ওবায়দুল কাদের

বিআরটিসি’র অনিয়ম নিয়ে বললেন ওবায়দুল কাদের

0
0

বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) সমস্যা শ্রমিক কর্মচারিতে নয়, ডিপো কেন্দ্রীক যে অনিয়ম তা শক্তভাবে নিয়ন্ত্রণ জরুরি বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

কেউ জবাবদিহিতার ঊর্ধ্বে নয়। বিআরটিসিকে অনিয়মের ধারা থেকে বেরিয়ে আসার নির্দেশ দিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, কর্মকর্তা কর্মচারীদের সততা নিষ্ঠা ও দেশ প্রেম নিয়ে কাজ করতে হবে।

আজ শনিবার বিআরটিসি’র প্রধান কার্যালয়ে ঈদ সার্ভিস উপলক্ষে বিআরটিসি’র গৃহীত পদক্ষেপ ও দিক নির্দেশনামূলক আলোচনা সভায় এসব কথা বলেছেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন।

ঈদের সময় সড়ক দুর্ঘটনা বেড়ে যায়, ঘটে মূল্যবান প্রাণহানি তাই ঈদ পূর্ববর্তী এবং পরবর্তী যাত্রায় সতর্কতার সাথে গাড়ি চালানোয় পরিবহন মালিক শ্রমিকদের অনুরোধ জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। তিনি ঈদের পর কোনরূপ শৈথিল্য না দেখিয়ে কড়া নজরদারির জন্য জেলা পুলিশ, হাইওয়ে পুলিশসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *