হোম অন্যান্য বাস ও ট্রাকের সংঘর্ষে তিন জন নিহত
বাস ও ট্রাকের সংঘর্ষে তিন জন নিহত

বাস ও ট্রাকের সংঘর্ষে তিন জন নিহত

9
0

ফরিদপুর ভাঙ্গা উপজেলায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। আহতদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের পূর্ব সদরদিতে এ দুর্ঘটনা ঘটে।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহেদুর রহমান জানান, ভাঙ্গা উপজেলার পূর্ব সদরদিতে সকাল সাড়ে ৮টার দিকে মাওয়া থেকে মাদারীপুরগামী চন্দ্রা পরিবহনের সঙ্গে টেকেরহাট থেকে ফরিদপুরগামী ট্রাকের সংঘর্ষ হয়।

খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধারকাজ চালায়।

(9)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *