হোম জাতীয় বার বার ক্ষমতায় থাকার সুফল মানুষের উন্নয়ন: প্রধানমন্ত্রী
বার বার ক্ষমতায় থাকার সুফল মানুষের উন্নয়ন: প্রধানমন্ত্রী

বার বার ক্ষমতায় থাকার সুফল মানুষের উন্নয়ন: প্রধানমন্ত্রী

1
0

আমারদের ওপর আস্থা রেখেছে, বিশ্বাস রেখেছে। যে কারণে সেবা করার সুযোগ পেয়েছি। একটানা ক্ষমতায় থাকার ফলে মানুষের জন্য উন্নয়ন করতে পারছি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন।

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সামাজিক নিরাপত্তা বেষ্টনি কর্মসূচির  এক উদ্বোধনী অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন তিনি।

শেখ হাসিনা বলেন, দেশের মানুষ আমাদের বার বার ভোট দিয়েছে। বাংলাদেশে একটি মানুষও ভূমিহীন ও গৃহহীন থাকবে না। প্রত্যেক মানুষকে একটি ঠিকানা দেয়া হবে।বলেন, সবাই মিলে চেষ্টা করলে দেশকে এগিয়ে নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা হিসেবে গড়ে তুলতে পারবো এ বিশ্বাস আমার আছে।

তিনি আরও বলেন, ডিজিটাল পদ্ধতির প্রযুক্তির কল্যাণে দেশ এগিয়ে চলেছে। নগদ ও বিকাশের মাধ্যমে বয়স্ক, বিধবা ও স্বামী নিগৃহিতা অস্বচ্ছল প্রতিবন্ধী এবং প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপবৃত্তির টাকা পৌঁছে যাবে। জাতির পিতা যে সংবিধান দিয়ে গেছেন সেটা ভালোভাবে পড়লেও এই সমাজের কোন শ্রেণী-পেশার মানুষের জন্য কী কী করতে হবে তা জানা যায়।

(1)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *