হোম ক্রীড়া বাংলাদেশ দল যাওয়ার আগে পাকিস্তানে ৩ জঙ্গি আটক
বাংলাদেশ দল যাওয়ার আগে পাকিস্তানে ৩ জঙ্গি আটক

বাংলাদেশ দল যাওয়ার আগে পাকিস্তানে ৩ জঙ্গি আটক

23
0

বাংলাদেশ সফর ঘিরে লাহোরকে নিরাপত্তার চাদরে ঢেকেছে পাকিস্তান। ভেন্যু গাদ্দাফি স্টেডিয়ামের আশপাশে ১০ হাজার পুলিশ মোতায়েন করেছে তারা। চলছে নিয়মিত অভিযান। এর অংশ হিসেবে সেখান থেকে তিন জঙ্গিকে আটক করেছে পাকিস্তানের ক্রাইম টেররিজম ডিপার্টমেন্ট (সিটিডি)।

আটককৃতরা হলেন– ইমরান, মোহাম্মদ আবিদ সোহাইল ও মোহাম্মদ রাজা। মঙ্গলবার হারুনাবাদ বাইপাস থেকে তাদের আটক করা হয়েছে। এ সময় এ ত্রয়ীর কাছ থেকে বিভিন্ন অস্ত্র উদ্ধার করা হয়। সিটিডির মুখপাত্র জানিয়েছেন, বিশ্বস্ত সূত্রে খবর পেয়ে এ অভিযান চালায় আমরা। হাতেনাতে তিনজনকে গ্রেফতার করি। এ সময় ঘটনাস্থল থেকে সাতটি বিস্ফোরক পদার্থ, সেফটি ফিউজ, দুই বক্স বল বিয়ারিং, একটি করে ইলেকট্রিক ব্যাটারি ও সুইস এবং গুলি উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় ইতোমধ্যে মামলা করেছে সিটিডি পুলিশ। আরও গভীর অনুসন্ধান পরিচালনা করছে তারা। তিন ভাগে ভাগ হয়ে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ। প্রথম দফায় আগামী ২৪ জানুয়ারি থেকে লাহোরেই স্বাগতিকদের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলবে তারা।

এর পর দ্বিতীয় ধাপে ফেব্রুয়ারিতে একটি টেস্ট খেলতে দেশটিতে সফর করবেন টাইগাররা। আর তৃতীয়বার এপ্রিলে সেখানে গিয়ে একমাত্র ওয়ানডে এবং সিরিজের বাকি টেস্ট খেলবেন তারা। মাহমুদউল্লাহ-তামিমদের এ সফরে রাষ্ট্রপতির নিরাপত্তা দেয়া হবে। অধিকন্তু তা নিশ্চিত করতে লাহোরে ১০ হাজার পুলিশ মোতায়েন করেছে পাকিস্তান। এ ছাড়া তিন পর্যায়ের নিরাপত্তাব্যবস্থা করা হয়েছে।

সূত্র:আউটলুক ইন্ডিয়া |

(23)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *