হোম রাজনীতি ‘বঙ্গবন্ধু হত্যায় জিয়ার সম্পৃক্ততার প্রমাণ আমাদের কাছে আছে’
‘বঙ্গবন্ধু হত্যায় জিয়ার সম্পৃক্ততার প্রমাণ আমাদের কাছে আছে’

‘বঙ্গবন্ধু হত্যায় জিয়ার সম্পৃক্ততার প্রমাণ আমাদের কাছে আছে’

0
0

জিয়াউর রহমানের বীর উত্তম খেতাব বাতিলের সুপারিশ করা হয় গত ৯ ফেব্রুয়ারি জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) ৭২তম সভায়। একইসঙ্গে বঙ্গবন্ধুর চার দণ্ডপ্রাপ্ত খুনির মুক্তিযোদ্ধার খেতাব বাতিলেরও সুপারিশ করে জামুকা।

জিয়াউর রহমানের খেতাব বাতিলের সিদ্ধান্ত হয়েছে নাকি প্রস্তাব করা হয়েছে- এ বিষয়ে মন্ত্রী বলেন, প্রস্তাব, এটা তো আপনারা দেখেছেনই। আমরা তো প্রস্তাবের মালিক, আমরা প্রস্তাব করেছি।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, আমরা বলেছি জিয়াউর রহমান সাহেব বঙ্গবন্ধু হত্যার সঙ্গে জড়িত। খুনি হিসেবে আমরা সেটা (খেতাব বাতিলের সুপারিশ) বলেছি। তার দলের পক্ষ থেকে বলা হচ্ছে, তিনি খুনের সঙ্গে জড়িত নন। আমরা বলেছি, তার কী সম্পৃক্ততা আছে সেটার দালিলিক প্রমাণ ও তথ্যাদিসহ আমরা জাতির কাছে উপস্থাপন করব।

মোজাম্মেল হক আরও বলেন, বিএনপির মূল কথা হলো, তিনি (জিয়াউর রহমান) হত্যার সঙ্গে জড়িত নন। আমরা বলেছি, তিনি যে বঙ্গবন্ধু হত্যার সঙ্গে জড়িত আমাদের কাছে তার প্রমাণ আছে।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *