হোম জাতীয় প্রিয়া সাহার বক্তব্য তার নিজের বলে দাবি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের
প্রিয়া সাহার বক্তব্য তার নিজের বলে দাবি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের

প্রিয়া সাহার বক্তব্য তার নিজের বলে দাবি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের

8
0

সম্প্রতি ডোনাল্ড ট্রাম্পের কাছে বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে প্রিয়া সাহার নালিশকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তার বক্তব্যের সাথে কোন সম্পর্ক নেই বলে দাবি করা হয়েছে। বলা হয় প্রিয়া সাহার বক্তব্য তাঁর নিজস্ব। আজ সকালে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেয় সংগঠনটি।

সেখানে জানানো হয়, প্রিয়া সাহা সাংগঠনিক কোন সিদ্ধান্ত বা দায়িত্ব নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে যায় নি, যা করেছেন নিজের দায়িত্ব করেছেন। এর সাথে সংগঠনের কোন সম্পর্ক নেই।
আরও জানানো হয়, প্রিয়া সাহা যা করেছেন তা সংগঠন বিরোধী কর্মকান্ড । তাই সংগঠন বিরোধী কাজ করায় সংগঠন থেকে প্রিয়া সাহাকে সাময়িক বরখাস্ত করা হয়। তবে তিনি ঢাকায় ফিরলে তার বক্তব্য শুনে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে বলেও সংগঠনের পক্ষ থেকে জানানো হয়।

(8)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *