হোম অন্যান্য প্রিয়া সাহার বক্তব্য অসত্য: স্বরাষ্ট্র মন্ত্রী
প্রিয়া সাহার বক্তব্য অসত্য: স্বরাষ্ট্র মন্ত্রী

প্রিয়া সাহার বক্তব্য অসত্য: স্বরাষ্ট্র মন্ত্রী

11
0

স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল প্রিয়া সাহার বক্তব্যকে অসত্য বলে আখ্যায়িত করেছেন। শনিবার দুপুরের দিকে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। তিনি বলেন,এর পেছনে নিশ্চয়ই তার কোনো উদ্দেশ্য থাকতে পারে।

গত বুধবার (১৭ জুলাই) বিশ্বের বিভিন্ন দেশে ধর্মীয় নির্যাতনের শিকার হওয়া কয়েকজন ব্যক্তি ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেন। সেখানে নিজেকে বাংলাদেশি পরিচয় দেয়া প্রিয়া সাহা বলেন, আমি বাংলাদেশ থেকে এসেছি। সেখানে প্রায় ৩ কোটি ৭০ লাখ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান নিখোঁজ রয়েছেন। দয়া করে আমাদের সাহায্য করুন। আমরা আমাদের দেশেই থাকতে চাই।

তিনি বলেন, এখনও সেখানে ১ কোটি ৮০ লাখ সংখ্যালঘু রয়েছে। দয়া করে আমাদের সাহায্য করুন। আমরা আমাদের দেশ ছাড়তে চাই না। সেখানে আমি আমার ঘরবাড়ি হারিয়েছি। তারা আমার ঘরবাড়ি জ্বালিয়ে দিয়েছে। তারা আমার জমি জমাও দখল করে নিয়েছে। কিন্তু এর কোনো বিচার হয়নি।

ওই নারীর বক্তব্যের পর ট্রাম্প বলেন, কারা জমি দখল করেছে, কারা ঘরবাড়ি দখল করেছে? তখন ওই নারী বলেন, মুসলিম মৌলবাদী সংগঠন। তারা সবসময় রাজনৈতিক আশ্রয় পায়।

ট্রাম্পের কাছে বাংলাদেশ নিয়ে এমন মিথ্যাচারের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে ব্যাপক আলোচনা এবং সাধারণ মানুষদের মধ্যে এ নিয়ে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।

(11)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *