হোম অন্যান্য প্রাইভেট কার ও মোটর সাইকেল সংঘর্ষে একজন নিহত
প্রাইভেট কার ও মোটর সাইকেল সংঘর্ষে একজন নিহত

প্রাইভেট কার ও মোটর সাইকেল সংঘর্ষে একজন নিহত

0
0
2

ব্রাহ্মণবাড়িয়া সরাইল, ইসলামাবাদ বাস স্টপের পাশে ঢাকা সিলেট মহাসড়কে গতকাল সন্ধা ৬ টা ১০ মিনিটে সিলেটগামী একটি প্রাইভেট কারের সাথে বিপরীত দিক থেকে আসা একটি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত।

তাৎক্ষনিক আহত ব্যক্তিকে স্থানীয়রা ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছানোর পরেই ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন।

স্থানীয় সুত্রে জানা যায়, মৃত ব্যক্তি হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার স্থানীয় বাসিন্দা জসিম (৩৫)।

এদিকে সংঘর্ষের ফলে গাড়ি দুটি রাস্তার দু-প্রান্তে ছিটকে পড়ে এবং স্থানীয়রা এসে ভীড় জমায়, ফলে ঢাকা সিলেট মহাসড়কে জ্যামের সৃষ্টি হয়। কিছুক্ষণের মধ্যে বিশ্বরোড হাইওয়ে পুলিশ ও সরাইল থানার পুলিশ এসে গাড়ি দুটিকে উদ্ধার করে যানবাহন চলাচল স্বাভাবিক করে।

(0)

2

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *