হোম অন্যান্য প্রবাসী বাবা করোনায় আক্রান্ত; চিন্তায় মেয়ের আত্মহত্যা !
প্রবাসী বাবা করোনায় আক্রান্ত; চিন্তায় মেয়ের আত্মহত্যা !

প্রবাসী বাবা করোনায় আক্রান্ত; চিন্তায় মেয়ের আত্মহত্যা !

0
0

চাঁদনীর বাবা আনোয়ার হোসেন কাতারে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছে। তার দুটি কিডনি অচল। এ অবস্থায় বাড়িতে ফোনও করতে পারছেনা। ৩/৪দিন পর একবার কথা বলে। সরকারি ত্রাণ সহায়তায় তাদের পরিবারটি চলে। সম্প্রতি সময়ে শেখ হাসিনার উপহার ২৫০০ টাকা পেয়েছে। বাবার খুবই আদরের মেয়ে ছিল চাঁদনী। বাবার কথা চিন্তা করেই হতাশাগ্রস্ত হয়ে আত্মহত্যা করেছে।

ঘটনাটি চাঁদপুরের হাজীগঞ্জের সদর ইউনিয়নের সুইলপুর গ্রামের। গতকাল বৃহস্পতিবার (২৮ মে) বিকেলে ৫টার দিকে নিজ বাড়িতে গায়ে আগুন দেয় চাঁদনী। সে এবার ওই ইউনিয়নের সপ্তগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে এসএসসি পরীক্ষায় দিয়েছিল। বাবা আনোয়ার হোসেন কাতার প্রবাসী। এক ভাই ও দুই বোনের মধ্যে চাঁদনী দ্বিতীয়।

জানা যায়, ঘটনার সময় ঘরে কেউ না থাকায় চাঁদনী ওই পদক্ষেপ নেয়। পরে বাড়ির লোকজন চিৎকার শুনে তাকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতাল কর্তৃপক্ষ মুমূর্ষূ অবস্থায় চাঁদনীকে ঢাকা মেডিকেল কলেজে প্রেরণ করে। পরে সেখানে তার মৃত্যু হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক মুঠোফোনে জানান, চাঁদনী নামের মেয়েটির শরীরের ৮০ ভাগ আগুনে পুড়ে গেছে।

এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসেন রনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *