হোম অনুসন্ধান অপরাধবার্তা পারিবারিক হতাশায় নৃত্য শিল্পীর আত্মহত্যা !
পারিবারিক হতাশায় নৃত্য শিল্পীর আত্মহত্যা !

পারিবারিক হতাশায় নৃত্য শিল্পীর আত্মহত্যা !

0
0

সিরাজগঞ্জের উল্লাপাড়ার পরিচিত মুখ স্কুল শিক্ষক ও নৃত্য শিল্পী সুইটি খান জিনিয়া (৩০) আত্মাহত্যা করেছেন। জিনিয়া পৌর শহরের কলেজ পাড়ার মৃত আফসার আলীর মেয়ে।

রবিবার (১১ অক্টোবর) বিকেলে কলেজ পাড়ার নিজ বাড়িতে ঘরের ফ্যানের সাথে ওড়নায় ফাঁস লাগিয়ে সে আত্মহত্যা করে। সে দীর্ঘদিন যাবৎ উপজেলা প্রশাসন পরিচালিত উল্লাপাড়া সানফ্লাওয়ার স্কুলে নাচের শিক্ষক হিসেবে কর্মরত ছিল। এছাড়াও এলাকায় নৃত্য শিল্পী হিসেবে তার বিশেষ পরিচিতি ছিল। বিভিন্ন পর্যায়ে নৃত্য শিল্পী হিসেবে একাধিকবার স্থানীয় এবং জাতীয় পর্যায়ে পুরস্কারও পেয়েছিল।

উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক কুমার দাস পিপিএম বলেন, লাশ ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়াও তার আত্নহত্যার কারণ অনুসন্ধানে আমরা তদন্ত চালিয়ে যাচ্ছি।

সানফ্লাওয়ার স্কুলের প্রধান শিক্ষক কল্যাণ ভৌমিক জানান, মৃত জিনিয়া ১০ বছর যাবত তার স্কুলে নাচের শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। সাড়ে তিন বছর আগে খালাত ভাইয়ের সাথে তার বিয়ে হয়েছিল। কিন্তু এক বছরের মধ্যেই তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে। এর কিছুদিন পরেই তার বাবা মারা যান। সে ক্যান্সারে আক্রান্ত তার অসুস্থ মাকে নিয়ে বসবাস করছিল। পারিবারিক নানা অশান্তির কারনে সে আত্নহত্যা করে থাকতে পারে বলেও তিনি মন্তব্য করেন।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *