হোম অন্যান্য নীল রঙের ৮ চোখওয়ালা অদ্ভুত মাকড়সার সন্ধান !
নীল রঙের ৮ চোখওয়ালা অদ্ভুত মাকড়সার সন্ধান !

নীল রঙের ৮ চোখওয়ালা অদ্ভুত মাকড়সার সন্ধান !

0
0

দেড় বছর আগে অস্ট্রেলিয়ার নিউসাউথ ওয়েলসের বাসিন্দা আর্মান্দা ডি জর্জ তার বাড়ির পাশে অদ্ভুত রকমের এক মাকড়সা দেখেছিলেন। সম্প্রতি নিজের বাড়ির পিছনে সেই মাকড়সাকে আবারও দেখেছেন তিনি। নিপুণভাবে ক্যামেরাবন্দিও করেছেন মাকড়সাটিকে। তারপর মাকড়সাটিকে বোতলবন্দি করে পাঠিয়েছেন বিশেষজ্ঞদের কাছে।

আর্মান্দার ধরা মাকড়সার ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ে। জানা গেছে, আর্মান্দার বাড়িতে লুকিয়ে থাকা প্রাণীটি জাম্পিং মাকড়সা। আর্মান্দা সেদিন বাড়িতে দু’টি মাকড়সা দেখেছিলেন। কিন্তু দু’টিকে এক সঙ্গে রাখেননি। কারণ, এই মাকড়সা একে অপরকে খেয়ে নেয়। সবথেকে অদ্ভুত হল এই মাকড়সার চোখ। এদের নীল রঙের আটটি চোখ আছে।

মেলবোর্নের মাকড়সা বিশেষজ্ঞ স্কুবার্টের নজরেও এসেছে ওই পোস্টটি। তিনি ওই মাকড়সাটিকে পরীক্ষার জন্য নিয়ে গেছেন। এই কাজে সাহায্য করতে পেরে বেজায় খুশি আর্মান্দা। তিনি বলেছেন, ‘‘আমি প্রকৃতি ভালবাসি। কিন্তু ভাবিনি, এভাবে গবেষণার কাজে সাহায্য করতে পারব।’’

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *