হোম জাতীয় নির্বাচনে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করছে সরকার: প্রধানমন্ত্রী
নির্বাচনে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করছে সরকার: প্রধানমন্ত্রী

নির্বাচনে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করছে সরকার: প্রধানমন্ত্রী

0
0

আগামী মাসের বাজেটে বরাদ্দের মাধ্যমে অধিক সংখ্যক নারীর কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেওয়া প্রতিশ্রুতি সরকার পূরণ করছে।
শনিবার (১৬ মে) সন্ধ্যায় চাঁদপুর সরকারি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনের আগে ফ্যামিলি কার্ডের প্রতিশ্রুতি দিয়েছিলাম। সরকার গঠনের ১ মাসের মধ্যে সেটা শুরু করেছি। তবে যেই বাজেট থেকে এই ফ্যামিলি কার্ড শুরু করেছি, তা এই বাজেটে নেই। আগামী বাজেটে বরাদ্দ দিয়ে অধিক সংখ্যক নারীর কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেব।
তারেক রহমান বলেন, দেশের মানুষ স্থিতিশীলতা চায়। একটি মহল বিভিন্ন বিতর্কের সৃষ্টি করছে। নির্বাচনে দেয়া প্রতিশ্রুতি পূরণ করছে সরকার।এ সময় সরকারপ্রধান আরও বলেন, একটি মহল রাজনীতির নামে বিভ্রান্ত সৃষ্টির চেষ্টা করছে। রাজনীতির নামে অরাজকতা সৃষ্টি করতে চাইলে কেউ বসে থাকব না।

 

 

 

 

 

 

ইত্তেফাক

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *