হোম ক্রীড়া নিরুত্তাপ বাফুফে নির্বাচনে হঠাৎ জেগে উঠলেন মানিক !
নিরুত্তাপ বাফুফে নির্বাচনে হঠাৎ জেগে উঠলেন মানিক !

নিরুত্তাপ বাফুফে নির্বাচনে হঠাৎ জেগে উঠলেন মানিক !

0
0

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি পদে কাজী সালাউদ্দিন আবারও নির্বাচিত হচ্ছেন, বিনা প্রতিদ্বন্দ্বীতায়- এমন সম্ভাবনার কারণে আজ পর্যন্ত বাফুফে নির্বাচন নিয়ে তেমন কোনো উত্তাপ ছিল না।

মনোনয়ন পত্র বিতরণের শুরু থেকেই তাই নিরুত্তাপ বাফুফে ভবন। সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচন না হলে উত্তাপ থাকারই কথা নয়। কিন্তু হঠাৎ করে, আজ শফিকুল ইসলাম মানিক সভাপতি পদে মনোনয়ন ফরম উত্তোলন করায় উত্তাপ বেড়ে গেছে।

কিন্তু মনোনয়নপত্র বিতরণের শেষ দিন আজ দুপুরে হঠাৎ করেই চমক দেখালেন সাবেক ফুটবলার এবং জাতীয় দলের সাবেক কোচ শফিকুল ইসলাম মানিক। কোনো প্যানেল থেকে, নাকি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মানিক সভাপতি পদে মনোনয়নপত্র উত্তোলন করেছেন, সেটা আপাতত জানা যায়নি।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *