হোম রাজনীতি নিজের স্থাপনা নিজেই ভাঙলেন হাজী সেলিম !
নিজের স্থাপনা নিজেই ভাঙলেন হাজী সেলিম !

নিজের স্থাপনা নিজেই ভাঙলেন হাজী সেলিম !

0
0

পুরান ঢাকার সোয়ারীঘাট এলাকায় বুড়িগঙ্গা নদীর জায়গা দখল করে তৈরি করা স্থাপনা নিজেই ভেঙে দিলেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য (এমপি) হাজী মো. সেলিম।

আজ রোববার স্থাপনাটি ভাঙেন হাজী সেলিম। পূর্বঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী, আজ রোববার এই এলাকায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) উচ্ছেদ অভিযান চালানোর কথা রয়েছে।

ওই স্থাপনায় মদিনা পানির ট্যাংকের সাইনবোর্ড ঝুলিয়ে এত দিন নদীর জায়গা দখল করে রেখেছিলেন তিনি। বুড়িগঙ্গা নদীর তীরে বিআইডব্লিউটিএর সোয়ারীঘাট ল্যান্ডিং স্টেশনের পশ্চিম পাশে থাকা হাজী সেলিমের ওই স্থাপনা ভেঙে ফেলা হয়েছে।‌ স্থাপনাটি ভেঙে ফেলার পর তার ভেতর নদীর সীমানা চিহ্নিত করতে বসানো সীমানা পিলার দৃশ্যমান হয়েছে।

ওই স্থাপনার সামনে বসা এক নিরাপত্তাকর্মী বলেন, কয়েক দিন আগে তারা নিজেরাই নদীর জায়গায় গড়ে তোলা স্থাপনা ভেঙেছেন। সাংসদের এখন খারাপ সময় যাচ্ছে, তাই তিনি ঝামেলা করতে চাচ্ছেন না।

সেখানকার নিরাপত্তাকর্মীরা আরও জানান, অস্থায়ীভাবে তৈরি করা এই স্থাপনার চারপাশে মদিনা পানির পাম্পের বিজ্ঞাপন লাগানো হলেও এটি গোডাউন হিসেবে ব্যবহার হতো।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *