নিজ সন্তান বৃদ্ধ পিতাকে দাওয়াতের লোভ দেখিয়ে রাস্তায় ফেলে লাপাত্তা
দাওয়াত খাওয়ার কথা বলে নিজ সন্তান বৃদ্ধ পিতাকে রাস্তায় ফেলে গেছে। বৃদ্ধ এই মানুষটি কোনকিছু ঠিকভাবে বলতে পারেন না।
জানা যায়, ঢাকা শহরে দুটি বাড়ির মালিক এই বৃদ্ধ পিতা।
ধানমন্ডি ১৫, কে এফসি রেস্তোরাঁর পাশে নাম ঠিকানাহীনভাবে পড়ে ছিল বৃদ্ধ পিতা। বয়স আনুমানিক ৭০ বছর এবং মানুসিক ভারসাম্যহীন। বৃদ্ধের শরীরে ক্ষত ও ঘা আছে, নিজ পরিচয় বা তথ্য কিছুই ঠিকমত বলতে পারেন না।
ডাঃ ফেরদৌস আরা নামে একজন সেই বৃদ্ধাকে কয়েক দিন যাবৎ ধানমন্ডি ১৫, কে এফসি রেস্তোরাঁর পাশে পড়ে থাকতে দেখে, চাইল্ড এন্ড ওল্ড এইজ কেয়ার কে ফোন করে বিস্তারিত জানান। পরে সেখানকার সেবকগন আজ বৃদ্ধাকে রাস্তা থেকে তুলে চাইল্ড এন্ড ওল্ড এইজ কেয়ার এর আশ্রয় কেন্দ্রের নিয়ে এসেছে।
বৃদ্ধকে পেতে এই ঠিকানায় যোগাযোগের মাধ্যম দেয়া হয়েছে। বৃদ্ধাশ্রম -হাউস#৪৬২, রোড#০৮ দক্ষিণ পাইপাড়া, কল্ল্যানপুর, মিরপুর, ঢাকা ১২১৬। (কল্যাণপুর, নতুন বাজার, দক্ষিণ পাইকপাড়া দু’তলা মসজিদ এর পাশে)
বৃদ্ধাশ্রমের দায়িত্বে থাকা মিল্টন সমাদ্দার এ বিষয়ে নিজস্ব বৃদ্ধাশ্রম পেজে ভিডিওসহ স্ট্যাটাস দিয়ে প্রকাশ করেন। তিনি বৃদ্ধকে তার নিজ ঠিকানায় ফেরাতে চেষ্টা চালাচ্ছেন। যোগাযোগঃ
+৮৮ ০১৬১৫ ৫৫৪ ৪৪৪
+৮৮ ০১৬২৬ ৫৫৫ ২২২
ভিডিও লিংকঃ
https://youtu.be/0Seumwy_WxA
(201)